?> ফরিদপুরের মধুখালীতে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | সীমান্তকণ্ঠ | Simanthokantho । ব্রেকিং নিউজ । সর্বশেষ খবর । আজকের খবর বাংলাদেশ । বাংলা নিউজ । Breaking News, Latest News, Bangladesh News সীমান্তকণ্ঠ | Simanthokantho । ব্রেকিং নিউজ । সর্বশেষ খবর । আজকের খবর বাংলাদেশ । বাংলা নিউজ । Breaking News, Latest News, Bangladesh News
শেয়ার বাজার

ফরিদপুরের মধুখালীতে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল ২০২৪

ফরিদপুরের মধুখালীতে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরের মধুখালীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩ এপ্রিল) মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহব্বায়ক এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ,কে এম কিবরিয়া স্বপন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক আলী আসরাফ নান্নু, মধুখালী পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দীন আহমেদ সতেজ, ফরিদপুর জেলা বিএনপির সহ- সভাপতি আব্দুল আলীম মানিক,  কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মাফুজুর রহমান মাফুজ, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব  শাহারির শিথিল, জেলা বিএনপির ছাত্রদলের সাধারণ সম্পাদক কায়েস, মধুখালী উপজেলা যুবদলের আহব্বায়ক এস এম মুক্তার উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল,  মধুখালী উপজেলা জামাতে ইসলামির আমির মাওঃ আলীমুজ্জামান, মধুখালী কৃষকদলের আহব্বায়ক মেহেদী হাসান মুন্নু সদস্য সচিব শেখ তানভীর আহম্মেদ শিমুল  মধুখালী উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বান আকরাম হোসেন  পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমাম হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটনসহ এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে ছাত্রদল যুবদল কৃষকদল শ্রমিকদল তাতীঁদল সেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ময়মনসিংহে সারের ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে সারের ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন সংসদ সদস্য

কৃষি ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক লেনদেনের গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, উপজেলার প্রস্তাবিত তালিকার প্রথম আবেদনকারীকে বাদ দিয়ে দ্বিতীয় ব্যক্তিকে লাইসেন্স দেওয়া হয়েছে। এমনকি নিয়োগ পাওয়া ওই ব্যক্তি তাঁকে উৎকোচ দেওয়ার চেষ্টা করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ডিলার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় কমিটির অনুমোদিত তালিকায় ঈশ্বরগঞ্জের সরিষা ইউনিয়নে ডিলার হিসেবে জিয়া এন্টারপ্রাইজের নাম আসে। তবে সংসদ সদস্যের দাবি, স্থানীয়ভাবে পাঠানো তালিকায় প্রথম স্থানে অন্য একজনের নাম থাকলেও চূড়ান্ত তালিকায় দ্বিতীয় স্থানাধিকারীকে ডিলার করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ডিলার জিয়াউর রহমান বলেন, তিনি আবেদন করার পর সংসদ সদস্যের সহযোগিতা চেয়েছিলে এবং কাউকে কোনো ঘুষ দেননি। অন্যদিকে ময়মনসিংহের জেলা প্রশাসক জানান, নিয়োগের ক্ষেত্রে কোনো নীতিমালার ব্যত্যয় ঘটেনি এবং সংক্ষুব্ধ হওয়া স্বাভাবিক। ঈশ্বরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রথম ব্যক্তির আয়কর রিটার্ন না থাকায় এবং বিষয়টি নিয়মানুযায়ী জেলা প্রশাসককে জানানো হয়েছিল।

সারের ডিলার নিয়োগের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে এমন অনিয়মের অভিযোগ ওঠায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। ডিলার নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সংসদ সদস্য সংশ্লিষ্টদের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অসময়ে তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অসময়ে তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা

প্রচলিত ধারণাকে বদলে দিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অসময়ের তরমুজ চাষ। আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহার করে এবং অনুকূল আবহাওয়ার কারণে কৃষকেরা এই সাফল্য পাচ্ছেন। সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল মাসে তরমুজ চাষ করা হলেও এখানকার কৃষকেরা আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এর আবাদ করছেন।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, গত বছর এই উপজেলায় প্রায় ১০০ একর জমিতে তরমুজের চাষ হয়েছিল। চলতি মৌসুমে তা বৃদ্ধি পেয়ে প্রায় ১৫০ একরে দাঁড়িয়েছে। উপজেলার দানাজপুরের গণেশ ফার্মসহ বিভিন্ন এলাকায় এখন বিস্তীর্ণ জমিতে তরমুজের চাষ দেখা যাচ্ছে।

স্থানীয় চাষি আব্দুল কাদের গণেশ ফার্মে প্রায় ছয় বিঘা জমিতে তরমুজ চাষ করে ভালো ফলন পেয়েছেন। বর্তমানে পাইকারেরা ক্ষেত থেকেই প্রতি কেজি তরমুজ প্রায় ৩০ টাকা দরে কিনে নিচ্ছেন। এক বিঘা জমিতে আবাদ করতে ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হলেও তা এক লাখ থেকে দেড় লাখ টাকায় বিক্রি করা সম্ভব হয়। মাত্র দুই মাসের মধ্যে ফলন পাওয়ায় এবং ক্ষেত থেকেই বিক্রি হওয়ায় কৃষকদের ঝামেলা অনেক কম হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান জানান, পীরগঞ্জের মাটি ও আবহাওয়া এই ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী। অসময়ে চাষ করা হলেও তরমুজের ফলন ও স্বাদ বেশ ভালো পাওয়া যাচ্ছে। কৃষকদের লাভজনক এই ফসল আবাদে উৎসাহিত করা হচ্ছে, তবে অতিরিক্ত বৃষ্টিপাত হলে ফসল নষ্ট হওয়ার কিছুটা ঝুঁকি রয়েছে।


আমরা সরকারও মানছি না, রাজপথও ছাড়ছি না: মান্না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

আমরা সরকারও মানছি না, রাজপথও ছাড়ছি না: মান্না

বার্তাবেলা ডেস্ক: সরকার দ্রব্যমূল্য কমাতে পারবে না বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর মৌচাক মোড়ে ‘গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর’ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

মান্না বলেন, এই সরকার দ্রব্যমূল্য কমাতে পারবে না। কারণ এরাই সিন্ডিকেট, আর সিন্ডিকেটই সরকার।

তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। দেশের জনগণকে এই সরকারের হাত থেকে মুক্ত করেই আমরা ফিরবো। ঢাকা মহানগরের সব থানা থেকে শুরু করে সারাদেশে আমরা জনগণকে উদ্বুদ্ধ করার জন্য গণস্বাক্ষর কর্মসূচি চালিয়ে যাবো। পাশাপাশি শেখ হাসিনা সরকারের অবৈধ ক্ষমতাকে চ্যালেঞ্জ করার কর্মসূচিও থাকবে।

তিনি জানান, ১৬ ফেব্রুয়ারি গণতন্ত্র মঞ্চের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে। ১৫-১৯ ফেব্রুয়ারি পর্যন্ত যাত্রাবাড়ী, শনির আখড়া, ফার্মগেট, খামারবাড়ি এবং ২৩-২৪ তারিখে খিলগাঁওয়ে নাগরিক ঐক্যের গণস্বাক্ষর কর্মসূচি হবে। ২০-২২ ফেব্রুয়ারি ভাষা দিবসের কর্মসূচি থাকবে।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এর মানে বার্তা পরিষ্কার, আমরা তোমাকে মানছি না, রাজপথ ছাড়ছি না। তোমাকে যেতে হবে।

মান্নার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারসহ নেতারা।

মান্না বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। ব্যাংক ব্যবস্থা ধ্বংস করেছে। বাংলাদেশ ব্যাংকে ডলার নেই, টাকা নেই। সরকারের কাছেও টাকা নেই।