?> গণতন্ত্র পুনরুদ্ধারে একুশের চেতনা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে সবাইকে | সীমান্তকণ্ঠ | Simanthokantho । ব্রেকিং নিউজ । সর্বশেষ খবর । আজকের খবর বাংলাদেশ । বাংলা নিউজ । Breaking News, Latest News, Bangladesh News সীমান্তকণ্ঠ | Simanthokantho । ব্রেকিং নিউজ । সর্বশেষ খবর । আজকের খবর বাংলাদেশ । বাংলা নিউজ । Breaking News, Latest News, Bangladesh News
শেয়ার বাজার

গণতন্ত্র পুনরুদ্ধারে একুশের চেতনা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে সবাইকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪

গণতন্ত্র পুনরুদ্ধারে একুশের চেতনা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে সবাইকে

বার্তাবেলা ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। সালাম, বরকতদের দেখানো পথে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিজ্ঞা করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরীর নিউ মার্কেট সংলগ্ন মিউনিসিপ্যাল স্কুলমাঠের অস্থায়ী শহীদ মিনারে চট্টগ্রাম মহানগর বিএনপির পুষ্পস্তবক অর্পণ শেষে এক জমায়েতে এসব কথা বলেন তিনি।

তিনি ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বিগত তিনটি নির্বাচনে ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণকে প্রতারিত করা হয়েছে। গণতন্ত্রকে সমাহিত করে খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। একুশের চেতনায় উজ্জীবিত হয়ে খুব দ্রুত খালেদা জিয়াকে আমরা পরিপূর্ণ মুক্ত করবো ইনশাআল্লাহ।’

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য হারুন জামান, এস এম আবুল ফয়েজ, আনোয়ার হোসেন লিপু, মো. কামরুল ইসলাম, থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ূন, মো. সেকান্দর, থানা সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, গিয়াস উদ্দিন ভূইয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, মহানগর বিএনপি নেতা এড, সিরাজুল ইসলাম চৌধুরী, ডা. এস এম সারোয়ার আলম, একেএম পেয়াুে, মো. ইদ্রিস আলী, আজাদ বাঙ্গালী, মোস্তাফিজুর রহমান ভুলু, আলী আজম চৌধুরী, ইউসুফ শিকদার, মো. মহসিন, কেন্দ্রীয় যুবদলের সদস্য সাইফুর রহমান শপথ, কেন্দ্রীয় জাসাসের সদস্য আমিনুল ইসলাম, জসিম উদ্দিন চৌধুরী, মহানগর তাঁতী দলের আহ্বায়ক মনিরুজ্জামান টিটু, সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, জাসাসের আহ্বায়ক এম এ মুসা বাবলু, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি ছকিনা বেগম, ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম মফিজ উল্লাহ, রাসেল পারভেজ সুজন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সী, সৈয়দ আবুল বশর, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আবু ফয়েজ প্রমুখ।


বিএনপির মানববন্ধন কর্মসূচি; নিরাপত্তা চেয়ে চিঠি ডিএমপি কমিশনারকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৩

বিএনপির মানববন্ধন কর্মসূচি; নিরাপত্তা চেয়ে চিঠি ডিএমপি কমিশনারকে

বার্তাবেলা: ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন কর্মসূচিতে নিরাপত্তা চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টুর সই করা চিঠি ডিএমপি কমিশনারের কাছে পাঠানো হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এর আগে সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন।

এদিকে সরকারের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন করছে বিএনপি। এর মধ্যে ২৮ অক্টোবরের পর থেকে হরতাল-অবরোধের কর্মসূচি দিয়ে আসছে দলটি। এ অবস্থায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এসব দিবসে দলটির নেতারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।


কিশোরগঞ্জে আলুর দাম না থাকায় চরম লোকসানের মুখে চাষিরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জে আলুর দাম না থাকায় চরম লোকসানের মুখে চাষিরা

সম্প্রতি নীলফামারীর কিশোরগঞ্জে আলু চাষি ও ব্যবসায়ীরা উৎপাদিত আলুর ন্যায্যমূল্য না পেয়ে চরম বিপাকে পড়েছেন। হিমাগারভাড়া ও অন্যান্য খরচ মেটাতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে, যা তাদের কয়েক কোটি টাকা লোকসানের মুখে ঠেলে দিয়েছে। বাজারে আলুর দাম কম থাকায় এই অর্থনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে।

উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ পর্যন্ত প্রতি কেজি আলুতে খরচ হয়েছে প্রায় ২২ থেকে ২৪ টাকা। অথচ বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি খাওয়ার আলু মাত্র ১৫ থেকে ১৬ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে হিমাগারগুলোতে বীজ আলুর দাম ১০ থেকে ১৫ টাকা প্রতি কেজি পর্যন্ত নেমে এসেছে।

সংকট কাটাতে গিয়ে চাষিরা হিমাগার মালিকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের গুরুতর অভিযোগ তুলেছেন। সরকার প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা নির্ধারণ করলেও মালিকরা তা মানছেন না। তারা সরকারি নিয়ম উপেক্ষা করে প্রতি বস্তায় ৪০০ থেকে ৪১০ টাকা পর্যন্ত সংরক্ষণ খরচ আদায় করছেন।

অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনায় সোহেল রানা নামের এক ভুক্তভোগী কৃষক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া সানার আলী ও আনারুল ইসলামের মতো অন্য কৃষকেরাও হিমাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেছেন। মুক্তা হিমাগারের ম্যানেজার হামিদুল ইসলাম জানিয়েছেন যে মালিকপক্ষের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম জানান, প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবং উৎপাদন বেশি হওয়ায় বাজারে আলুর দাম কিছুটা কম রয়েছে। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি কৃষি বিপণন অধিদপ্তর দেখভাল করে এবং বিষয়টি তিনি অবহিত করবেন বলে জানিয়েছেন। কিশোরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুছ অতিরিক্ত ভাড়া আদায়ের একটি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


সড়ক ও শিক্ষা খাতে চমকের আশ্বাস
দোয়ারাবাজারে ২০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ মে, ২০২৬

দোয়ারাবাজারে ২০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সড়ক অবকাঠামো ও শিক্ষা খাতের আমূল পরিবর্তনে প্রায় ২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হয়েছে। 

বুধবার (৬ মে) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব প্রকল্পের ঘোষণা দেন সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার-ছাতক) আসনের সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।

​উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি বক্তব্যে উন্নয়নের বিস্তারিত রূপরেখা তুলে ধরেন।

এসময় তিনি বলেন, 'একটি জনপদের প্রকৃত মুক্তির চাবিকাঠি হলো উন্নত যোগাযোগ ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা দোয়ারাবাজার ও ছাতকের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে বদ্ধপরিকর।'

ঘোষিত প্রকল্পগুলোর মধ্যে সড়ক যোগাযোগ খাতে সিংহভাগ বরাদ্দ রাখা হয়েছে। উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে: ১০ কোটি টাকা ব্যয়ে ব্রিটিশ পয়েন্ট থেকে বাংলাবাজার পর্যন্ত ২.৫ কিলোমিটার সড়ক। ১০ কোটি টাকা ব্যয়ে দোয়ারাবাজার -বোগলা ৫ কিলোমিটার সড়ক নির্মাণ। বাংলাবাজার-হকনগর-বোগলা রোডে ৭ কোটি, আমবাড়ি-বদরপুর-রামপুর রোডে ৬ কোটি এবং ছাতক-সুনামগঞ্জ রোড হতে বাদে গুরেশপুর পর্যন্ত ৫ কোটি টাকার প্রকল্প। রাবার ড্যাম থেকে চকবাজার পর্যন্ত ৩.৩ কিলোমিটার সড়কের জন্য ৭ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। এছাড়া দোহালিয়া, নরসিংপুর, প্রতাপপুর ও শ্রীপুর বাজারের সংযোগ সড়কগুলোতেও কয়েক কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হবে।

শিক্ষা ব্যবস্থার প্রসারে এমপি মিলন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১০টি প্রতিষ্ঠানে (যথা: রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয়, লিয়াকতগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, বোগলা রোছমত আলী রাম সুন্দর স্কুল এন্ড কলেজ, আমবাড়ি উচ্চ বিদ্যালয় এবং কলাউড়া ফাজিল মাদ্রাসাসহ অন্যান্য) প্রতিটিতে দেড় কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের ঘোষণা দেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সংস্কার কাজে প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ৮০ লক্ষ টাকা করে বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।

তৃণমূলের প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে নৈনগাঁও, বাঁশতলা, পশ্চিম মাছিমপুর ও জালালপুরসহ ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ কোটি টাকা ব্যয়ে নতুন দৃষ্টিনন্দন ভবন নির্মাণের কথা জানানো হয়। এছাড়া লিয়াকতগঞ্জ ও নূরপুরসহ ১০টি প্রাথমিক বিদ্যালয়ে ২ কোটি টাকা করে উর্ধ্বমুখী সম্প্রসারণ এবং ২৪টি বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল ও গেট নির্মাণে ৮০ লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

​উন্নয়ন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু এবং আলহাজ্ব আব্দুল বারী। সভায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভার শেষে ঘোষিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দোয়ারাবাজারকে একটি আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।